মালদা

পুরাতন মালদায় রবীন্দ্রজয়ন্তী পালন

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরাতন মালদা ব্লকেও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হয়। এদিন পুরাতন মালদা মঙ্গলবাড়ি বাচামারি এলাকার এক ক্লাবের উদ্যোগে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। এদিনের এই প্রভাত ফেরীটি মঙ্গলবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় বাচামারিতে এসে শেষ হয়। পাশপাশি মঙ্গলবাড়ি বিদ্যাভারতী শিশু তীর্থে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্কুলের কচি কাঁচারা নৃত্য পরিবেষণ সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

 

এবিষয়ে প্রভাত ফেরীর আয়োজন কারী ক্লাবের এক উদ্যোক্তা বলেন, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে তারা এদিন প্রভাত ফেরীর আয়োজন করেন, এরই পাশাপাশি সন্ধ্যে নাগাদ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/swSbcOBTd6U